1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চালানো হচ্ছে: রেলমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জুন, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চালানো হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে করে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানো যায়। এর জন্য রেলের কর্মকর্তারা সবসময় তদারকি করে যাচ্ছেন।

রবিবার (৩১ মে) বিকেলে কমলাপুর ‌স্টেশ‌নে স্বাস্থ্যবি‌ধি মে‌নে ট্রেন চলাসহ সা‌র্বিক প্রস্তু‌তি পরিদর্শ‌নে গিয়ে রেলপথমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি আসন খালি রেখে ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি করা হয়েছে। তবে প্রতিটা ট্রেনের এই অর্ধেক টিকিটের ১০০ ভাগ অনলাইনে বিক্রি হয়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাত্রীদেরও দায়বদ্ধতা আছে, তাদেরও নিজেদের সুরক্ষার দিকে নিজেদেরও খেয়াল রাখতে হবে।

রেলমন্ত্রী আরও বলেন, সরকারের সিদ্ধান্তই গণপরিবহন চালু হয়েছে। আগামী ১৫ দিন গণপরিবহন চালিয়ে সরকার দেখবে কি অবস্থায় যায়। এই ১৫ দিনের পর্যবেক্ষণ শেষে সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করা হবে।

কমলাপুর ‌স্টেশ‌নে স্বাস্থ্যবি‌ধি মে‌নে ট্রেন চলাসহ সা‌র্বিক প্রস্তু‌তি পরিদর্শ‌নে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আজ থেকে আট জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাবে। একই সঙ্গে বিভিন্ন স্টেশন থেকে ঢাকায় আসবে। আর ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল।

প্রাথমিকভাবে ৮ জোড়া ট্রেন চলাচল করবে। এগুলো হচ্ছে- ঢাকা-চট্টগ্রাম লাইনে সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা-সিলেট লাইনে কালনী, সিলেট-চট্টগ্রাম লাইনে পাহাড়িকা বা উদয়ন এক্সপ্রেস। এছাড়া ঢাকা-রাজশাহী লাইনে বনলতা এক্সপ্রেস, ঢাকা-খুলনা লাইনে চিত্রা এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় লাইনে পঞ্চগড় এক্সপ্রেস, ঢাকা-লালমনিরহাট লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হবে।

এছাড়া দ্বিতীয় ধাপে আগামী ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু করবে। এগুলো হচ্ছে- ঢাকা দেওয়ানগঞ্জবাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটি রুটে নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুটে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস।

রেলমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুরো টিকেট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রা শুরুর পাঁচদিন পূর্বে টিকেট সংগ্রহ করা যাবে। টিকেট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারবেন না। মাসিক-স্বল্প দূরত্বের যেমন- ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদীতে কোনো ট্রেন থামবে না। যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপের সুবিধার্থে যাত্রীদের ট্রেন ছাড়ার কমপক্ষে ৬০ মিনিট পূর্বে স্টেশনে পৌঁছাসহ যাত্রী সাধারণকে বেশ কিছু বিধি মেনে ট্রেনে চলাচল করতে হবে।
ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। সকল ট্রেনের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে, কাউন্টারে টিকিট বিক্রি হবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft