
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ সময় তিনি সবাইকে আত্মবিশ্বাস নিয়ে করোনা মহামারী মোকাবেলা করার আহ্বান জানান।
রবিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেয়া হয়। সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সকাল ১১ টায় স্বয়ংক্রিয়ভাবে শিক্ষাবোর্ডের সার্ভার থেকে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হচ্ছে।