1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ

আজ এসএসসির ফল প্রকাশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ রোববার (৩১ মে)। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের এ পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন।

পরে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারণ করবে। নিউজ ও ফুটেজ সব ইলেকট্রনিক মিডিয়ায় প্রেরণ করা হবে।

ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ই-মেইল, মেসেঞ্জার ও উই-ট্রান্সফারেও প্রেরণ করা হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেয়া হবে। তবে চলমান করোনা মহামারির এ সময়ে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেসবুক আইডি ইলেকট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে। অন্যান্য গণমাধ্যমকেও তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, আজ বেলা ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের পর দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থী মোবাইলে ফল পেতে প্রি রেজিস্ট্রেশন করেছেন তাদের নির্ধারিত নম্বরে জিপিএ গ্রেডসহ ফল পাঠানো হবে।

পরীক্ষার ফল পেতে সারাদেশে এ পর্যন্ত ১৩ লাখ ২৩ হাজার ৭২৬ শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছেন।

যার মধ্যে গ্রামীণফোন থেকে ৫ লাখ ৭৪ হাজার ৫৯৯, রবি থেকে ৪ লাখ ৭১ হাজার ২৮৯, টেলিটক থেকে এক লাখ ১৫ হাজার ৯১৫ এবং বাংলালিংক থেকে ১ লাখ ৬১ হাজার ৯২৩ শিক্ষার্থী রয়েছেন। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft