1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র

মাদকসহ গ্রেফতার লংকান ক্রিকেটার শেহান মাদুশংকা নিষিদ্ধ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৯৩ বার পড়া হয়েছে

পেসার শেহান মাদুশংকাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তিনি মাদকদ্রব্য বহনের দায়ে পুলিশের হাতে গ্রেফতারের দুদিন পর এ সিদ্ধান্ত নিল এসএলসি।

করোনাভাইরাস মহামারীর কারণে গোটা শ্রীলংকায় কারফিউ চলছে। এতদসত্ত্বেও রোববার পান্নালা শহরে তা ভেঙে গাড়ি নিয়ে রাস্তায় বের হন মাদুশংকা। রাস্তাতেই তার গাড়ি আটকায় পুলিশ। তল্লাশিতে ক্রিকেটারের কাছ থেকে আড়াই গ্রামের মতো হেরোইন পায় তারা। তখনই তাকে গ্রেফতার করে লংকান আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় ওর সঙ্গে এক সহচরীও ছিল।

সোমবার মাদুশংকাকে আদালতে তোলা হয়। পরে তাকে দুই সপ্তাহ জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আর মঙ্গলবার এসএলসি জানায়, আপাতত আন্তর্জাতিক-ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাট থেকেই মাদুশংকাকে বরখাস্ত করা হচ্ছে।

২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মাদুশংকার। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই দুরন্ত হ্যাটট্রিক করে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন তিনি। জাতীয় দলে নির্বাচিত হওয়ার আগে মাত্র তিনটি করে প্রথম শ্রেণি ও লিস্ট-এ ম্যাচ খেলেন ডানহাতি এ ফাস্ট বোলার। মূলত গতির জন্যই তাকে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা দেন নির্বাচকরা।

টুর্নামেন্টের ফাইনাল দিয়ে ইন্টারন্যাশনাল ওডিআই ক্রিকেটে পথচলা শুরু হয় মাদুশংকার। তাতেই বাজিমাত করেন তিনি। সেই ম্যাচে পর পর তিন বলে মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করেন এ গতিতারকা।

যদিও এর পরে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি মাদুশংকা। একই বছর শ্রীলংকানদের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন তিনি। তবে আলোচিত নিদাহাস ট্রফির আগেই চোটের কবলে পড়ে জাতীয় দল থেকে ছিটকে যান মাদুশংকা। সূত্র ইএসপিএন ক্রিকইনফো

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft