1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র

ভারতে এবার পঙ্গপালের হামলা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের প্রকোপ থামানো যাচ্ছে না ভারতে। খুব শিগগরিই শীর্ষ দশে চলে আসবে দেশটি। ১১তম স্থানে থাকা ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯২০ জন। রোববার পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬৯ জনের। কয়েকদিন আগে দেশটিতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। এবার হামলা করেছে পঙ্গপাল।

পাকিস্তান থেকে উত্তর–পশ্চিম ভারতে ঢুকে পড়েছে পঙ্গপাল। সীমান্তবর্তী পাঞ্জাবের আটটি জেলাকে সতর্ক করেছে জাতী সংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার ঘারসানা শষ্য ক্ষেতে বেশ কয়েকদিন ধরে হামলা চালাচ্ছে ঝাঁকবদ্ধ পতঙ্গগুলো।

আফ্রিকায় তাণ্ডব চালিয়ে মধ্যপ্রাচ্যের ইরান হয়ে গেল বছর পাকিস্তান প্রবেশ করেছিল পঙ্গপাল। ছোট শিংয়ের বিশেষ প্রজাতির এই পতঙ্গগুলো তীব্র আক্রমণে চলতি বছরের ফেব্রুয়ারিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল পাকিস্তানে।

ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয় মন্ত্রণালয়ের বরাতে ইন্ডিয়া টিভি জানায়, পাকিস্তান থেকে আসা পঙ্গপাল ছড়িয়ে পড়েছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশে।

মন্ত্রণালয় থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়, সাধারণত পঙ্গপাল জুন-জুলাইয়ে আক্রমণ চালিয়ে শস্য ক্ষেত্র নষ্ট করে বিদায় নিলেও এবার আগেই তাণ্ডব শুরু করে দিয়েছে।

জাতীসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ভারতকে সতর্ক করে জানিয়েছে, আগামী জুনে পাকিস্তান থেকে আরও পঙ্গপাল প্রবেশ করবে ভারতে।

বিশ্বব্যাংকের বলছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২৩টি দেশে আক্রমণ চালিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করেছে পঙ্গপাল। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে জুন পর্যন্ত ৪০০ গুণ বড় হবে পঙ্গপালের দল। বিশ্বের ২০ শতাংশ কৃষিজমি ধ্বংস করে দিতে পারে পঙ্গপাল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft