1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র

করোনায় টিকাদান ব্যাহত, বিশ্বে ৮ কোটি শিশু ঝুঁকিতে: জাতিসংঘ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৮ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির কারণে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় বিশ্বে বিপুল সংখ্যক শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ।

শুক্রবার (২৩ মে) এক যৌথ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যৌথভাবে টিকাদান কার্যক্রম পরিচালনাকারী জাতিসংঘের সংস্থা দুটি সতর্ক করে বলেছে, করোনা প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েক ডজন দেশে টিকা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তাতে করে প্রতিরোধযোগ্য অনেক রোগের পুনরুত্থানের আশঙ্কা বেড়েছে।

এ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংযুক্ত হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব টেড্রস আনাদম গেব্রেইয়েসাস বলেন, ‘কোভিড-১৯ বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী টিকাদান কার্যক্রম হুমকির মধ্যে ফেলে দিয়েছে। বিভিন্ন ধনী ও গরিব দেশের লাখ লাখ শিশুর জীবন প্রাণঘাতী ডিপথেরিয়া, হাম ও নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকিতে ফেলেছে।’

তিনি বলেন, ‘বিশ্বে এখন নতুন করোনা ভাইরাসের নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু অন্যান্য রোগ প্রতিরোধের টিকা- যেগুলো হাতের কাছেই রয়েছে সেগুলো এখনো সরবরাহ করা দরকার।’

ডব্লিউএইচও মহাসচিব আরও বলেন, ‘বিশ্লেষকদের মতে, অন্তত ৬৮টি দেশে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব দেশে থাকা এক বছরের কম বয়সী প্রায় ৮ কোটি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে।’

এসময় তিনি টিকাবহির্ভূত শিশুদের জন্য টিকাদান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সব রাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft