
দেশে করোনাভাইরাস (কোভিট-১৯) মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ মে বুধবার বিকেলে পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী (প্রফেসরপাড়ার) নিজস্ব কার্যালয়ে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, থানা অফিসার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক ফজলুল হক দুদুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ করোনাভাইরাস প্রতিরোধে সকলকে একসঙ্গে কাজ করার পাশাপাশি নিজে সুস্থ থাকুন-অপরকে সুস্থ থাকতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।