1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

পবিত্র লাইলাতুল কদর বুধবার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত পবিত্র ‘লাইলাতুল কদর’। মহিমান্বিত এ রাত মুমিন মুসলমানের জন্য সেরা নেয়ামত। অধিকাংশ মুসলিম উম্মাহ ২৬ রমজান দিবাগত রাত এ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থাকেন। সে হিসেবে দেশব্যাপি এ বছর ২৬ রমজান মোতাবেক ২০ মে, বুধবার দিবাগত রাত লাইলাতুল কদর পালিত হবে ।

২৭ রমজানের প্রস্তুতির তারাবিহর পর থেকে মুমিন মুসলমান সারারাত জেগে লাইলাতুল কদর লাভে ইবাদত-বন্দেগিতে রত থাকে। মর্যাদার এ রাতে রাসুলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য উপহার স্বরূপ পবিত্র কুরআনের বাণী সুরা আলাকের প্রথম পাঁচ নাজিল হয়। আল্লাহ বলেন-
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ – خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ – اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ – الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ – الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
অর্থ : (হে রাসুল! আপনি) পড়ুন! আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (সুরা আলাক : আয়াত ১-৫)

মহিমামণ্ডিত মর্যাদার এ রাতের বর্ণনায় আল্লাহ তাআলা স্বতন্ত্র সুরা নাজিল করেছেন। আল্লাহ বলেন-
‘আমি একে নাযিল করেছি শবে-কদরে। শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।‘ (সুরা কদর)

সে কারণেই মুসলিম উম্মাহ হাজার মাসের সেরা রাত লাইলাতুল কদর পালনে বুধবার দিবাগত রাত ইবাদত বন্দেগিতে রত থাকবে। তারাবিহ, নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ, জিকির-আজকার, দোয়া-দরূদ পাঠ করবে। গোনাহ মাফ ও রহমত লাভে অস্রু বিসর্জন দেবে।

মর্যাদার এ রাতটি অন্যান্য বছর দেশের সব মসজিদে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশ ও আয়োজনে পালন করা হলেও এবার মহামারি করোনার কারণে তা অনেকটা স্বল্প পরিসরে রাষ্ট্রীয় বিধি-নিষেধের কারণে নিরাপত্তার বিবেচনায় ঘরে ঘরেই ইবাদতে নিয়োজিত থাকবে মুমিন মুসলমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft