1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফুলছড়িতে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরিন উৎস হতে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৭ মে রবিবার দুপুরে ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওছার মিশু, ফুলছড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফ আহমেদ, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আতাউর রহমান বাদল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূট্ট প্রমুখ।

ফুলছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নের ১৭ হাজার ৬০০ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে এক হাজার ২৭ মেট্রিন টন ধান ক্রয় করবে সরকার। লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক কৃষক এক মেট্রিক টন করে ধান বিক্রি করতে পারবেন।

এছাড়া ২০২০ সালে বোরো মৌসুমে ফুলছড়ি উপজেলায় এক হাজার ১০১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল এক হাজার ২৯ মেট্রিক টন ও আতপ চাল ৭২ মেট্রিক টন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft