1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির হস্তক্ষেপে অবশেষে দীর্ঘ ১৮ বছর পর পলাশবাড়ীর চারটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত : ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

অত্র এলাকার উন্নয়নের স্বার্থে ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে বিশেষ উদ্যোগ গ্রহন করায় ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি’র একান্ত প্রচেষ্টায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষ দীর্ঘ ১৮ বছর পর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মতভেদে বিভক্ত ৪টি সাংবাদিক সংগঠনকে বিলুপ্ত করা হয়েছে। এসময় সংগঠন ৪টির প্রধানদের সমন্বয়ের মাধ্যমে একটি পলাশবাড়ী প্রেসক্লাব গঠন করার লক্ষে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কার্যক্রম ডাকবাংলা মার্কেটস্থ পলাশবাড়ী প্রেসক্লাব কার্যালয় হতে পরিচালিত হবে।

১৫ এপ্রিল শুক্রবার রাতে পলাশবাড়ী পৌর এলাকার কালীবাড়ী বাজারস্থ এমপির নিজস্ব বাস ভবনে অনুষ্ঠিত” সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিক মিলন মেলায়, প্রেসক্লাব পলাশবাড়ী, প্রেসক্লাব গাইবান্ধা রোড, প্রেসক্লাব চৌমাথা মোড় ও রিপোর্টার ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকল ভেদাভেদ ভুলে বিস্তারিত আলোচনা শেষে সকল সাংবাদিক একমত হয়ে ঐক্য গড়ার লক্ষে ৪টি সংগঠনের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

পরে মাননীয় সংসদ সদস্য এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপিকে প্রধান উপদেষ্টা, রবিউল ইসলাম পাতাকে আহবায়ক ও নুরুল ইসলামকে সদস্য সচিব করা হয়।

এছাড়াও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক ফজলুল হক দুদু, যুগ্ম আহবায়ক মনজুর কাদির মুকুল, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাসুদার রহমান মাসুদ, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রতন। এ ছাড়াও সাংবাদিক আশরাফুল ইসলামকে সাধারণ সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে সমন্বিত ভাবে উপজেলার প্রকৃত পেশাদার সাংবাদিকদের তালিকা প্রস্তুত ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন পূর্বক আগামী ৩১ জুলাই ২০২০ তারিখে নির্বাচন অনুষ্ঠিত করবেন।

এদিকে দীর্ঘ ১৮ বছর পর সাংবাদিকদের একত্রিত করনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় সংসদ সদস্য এ্যাড উম্মে কুলসুম স্মৃতি কে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের সচেতন মানুষ, স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা ,থানা পুলিশের কর্মকর্তারা, জনপ্রতিনিধিগণ, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft