1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদের ছুটিতে কোনো শ্রমিক কর্মস্থল ত্যাগ করতে পারবেন না

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

তৈরি পোশাকসহ সকল খাতের শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন, তবে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়াও শতভাগ বোনাস প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত সরকার, মালিক এবং শ্রমিক ত্রিপক্ষীয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান ।

ত্রিপক্ষীয় সভায় সংসদ সদস্য আব্দুস সালাম মোর্শেদী এবং সফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, শিল্প পুলিশ এর মহাপরিচালক আব্দুস সালাম, তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, নিট পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা মন্টু ঘোষ, শ্রমিক নেতা আবুল হোসেন, কাউসার আহমেদ পলাশ, সিরাজুল ইসলাম রনি, আব্দুল কাদের, জলি তালুকদার, মীর আবুল কালাম আজাদ, চায়না রহমান এবং লীমা ফেরদৌসসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দের সর্বসম্মতিতে ঈদের ছুটি তিন দিন ২৩, ২৪, ২৫ মে দেয়ার সিদ্ধান্ত হয়।

কোনো শ্রমিক কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। মালিকগণ শ্রমিকদের চলতি মে মাসের বেতন নিয়ম অনুযায়ী জুন মাসের প্রথম সাত কর্ম দিবসের মধ্যে পরিশোধ করবেন। পরে সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী ঈদের আগেই শতভাগ বোনাস প্রদানের আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft