1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

করোনা রুখতে আরো ৮৫০ কোটি টাকা দিচ্ছে এডিবি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে আরো দশ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫০ কোটি টাকা। আজ বুধবার সরকার ও এডিবির মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

চুক্তিতে সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। আর এডিবির পক্ষে সই করেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের আবাসিক পরিচালক মনমোহন প্রকাশ।

এর আগে বাজেট সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সঙ্গে ৫০ কোটি ডলার ঋণচুক্তি করেছিল এডিবি। চুক্তি সই অনুষ্ঠানে মনমোহন প্রকাশ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার স্বাস্থ্য খাতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমি বিশ্বাস করি, এডিবির ঋণে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতি ঘটবে।

ঢাকার এডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে, ঋণের ৮৫০ কোটি টাকা দিয়ে কভিড-১৯ মোকাবেলায় যত দ্রুত সম্ভব স্বাস্থ্য সরঞ্জাম কেনা হবে। স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা বাড়ানো হবে। ‘কভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স’ প্রকল্পের আওতায় ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন সেন্টার এবং আইসিইউ ইউনিট স্থাপন করা হবে। বিদ্যমান ১৯টি ল্যাবরেটরি আধুনিকায়ন করা হবে। তিন হাজার পাঁচশ স্বাস্থ্যকর্মীকে দক্ষ করে তোলা হবে। যাদের মধ্যে ৫০ শতাংশ থাকবে নারী। সম্প্রতি যেসব নার্সদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দক্ষ করে তোলা হবে।

এডিবি থেকে জানানো হয়েছে, এই দশ কোটি ডলার ঋণের সুদের হার হবে দুই শতাংশ। দশ বছর গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে এই ঋণ পরিশোধ করতে পারবে সরকার।

উল্লেখ্য, কভিড-১৯ মোকাবেলায় এডিবি গত ১৩ এপ্রিল যে ২০ বিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করেছে, তার অংশ হিসেবে আজ দশ কোটি ডলার ঋণচুক্তি সই হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft