1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইতালির অপহৃত স্বাস্থ্যকর্মীকে উদ্ধারের পর ইসলামধর্ম গ্রহণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

সিলভিয়া রোমানো নামে ইতালির এক নারী স্বাস্থ্যকর্মীকে অপহরণের দীর্ঘ দেড় বছর পর আফ্রিকার সোমালিয়া থেকে উদ্ধার করেছে ইতালির গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে বিশ্বজুড়ে ঘটনাটি নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, সিলভিয়া রোমানো ইতিমধ্যে ইসলামধর্ম গ্রহণ করেছেন। বর্তমান তার নাম আয়েশা রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, দেড় বছর আগে সিলভিয়া ইতালি থেকে কেনিয়ায় স্বাস্থ্যসেবা দিতে যায়। এর পর সেখান থেকে তিনি অপহৃত হলে তার পরিবার ইতালি সরকারকে বিষয়টি অবহিত করে। অপহরণের পর থেকে ইতালির গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন।

সম্প্রতি তাকে উদ্ধার করে নিজ দেশে ফেরত আনেন তারা। বৈশ্বিক মহামারীর মধ্যেও ইতালি সরকার বিশেষ একটি বিমানে করে সোমালিয়া থেকে তাকে ইতালিতে ফেরত আনেন। এ ঘটনাটি ইতালিতে এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সিলভিয়াকে স্বাগত জানাতে তার পরিবারের পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বিমানবন্দরে যান।

এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডি মাইওসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সিলভিয়াকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft