1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রাণ অনিয়মে কাউকেই ছাড় দেয়া হবে না : ইকবাল মাহমুদ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের বিচারের মুখোমুখি করতে ‘বিশেষ কমিটি’ বা ‘টাস্কফোর্স’ গঠনের কথা ভাবছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চেয়ারম্যান মঙ্গলবার সাংবাদিকদের এক বার্তায় এ কথা জানান। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ত্রাণসহ অন্যান্য সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় ১৫টি মামলা করা হয়েছে। এ সব মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে ১১ই মে পর্যন্ত দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এসব মামলার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে বলে দুদক চেয়ারম্যান জানান।
তিনি বলেন, অন্যান্য মামলার মতই ত্রাণ আত্মসাতের প্রতিটি মামলা সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্ত করা হবে। প্রয়োজনে একটি বিশেষ কমিটি বা টাস্কফোর্স গঠন করে এসব মামলার তদন্ত ও প্রসিকিউশন কার্যক্রম মনিটরিং করা হবে।

ত্রাণ কার্যক্রমের শুরুতেই আত্মসাতের পরিণতি সম্পর্কে কমিশন সতর্ক করেছিল মন্তব্য করে ইকবাল মাহমুদ বলেন, তারপরও কিছু দুর্নীতি-অনিয়ম-স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে।
এসব ‘অপরাধীর’ বিরুদ্ধে কমিশন ‘শূন্য সহিষ্ণুতার নীতি’ অনুসরণ করবে জানিয়ে তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এ জাতীয় অপরাধে যারা জড়িত, তাদের প্রত্যেককেই আইনের মুখোমুখি হতে হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। অপরাধীদের সামাজিক বা পেশাগত বা অন্য কোনো পরিচয় কমিশনের নিকট ন্যূনতম গুরুত্ব বহন করবে না।।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft