1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে সিপিবি’র অবস্থান কর্মসূচী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

বেশী করে করোনা টেষ্টের ব্যবস্থা কর, চিকিৎসা দাও, মানুষ বাঁচাও’ এই স্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দেশব্যাপী ২৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। সোমবার (১১ মে) নিরাপদ শারীরিক দুরত্ব বজায় রাখতে ছাতা ব্যবহার করে সিপিবি গাইবান্ধা জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান চলাকালে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমটিরি সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদক মন্ডলীর সদস্য মাহমুদুল গনি রিজন, জাহাঙ্গীর মাস্টার প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে রাজনীতি না করে চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ডাক্তারসহ সকল পেশাজীবি সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দলের সমন্বতি উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।

বক্তারা, দীর্ঘ মেয়াদী এই করোনারোধে জেলায় জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থাকরণ, করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট ডাক্তার, নার্স, আয়া, পরিচ্ছন্নকর্মী, সেনাবাহিনী, পুলিশ, গণমাধ্যমকর্মীসহ সংশিষ্ট সকলকে পর্যাপ্ত পিপিইসহ সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

পরে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী বরাবর সিপিবি কেন্দ্রীয় কমিটির ২৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা সিপিবির পক্ষ থেকে সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফের হাতে তুলে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft