1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাইরে টসটসে লাল ভেতরে কাঁচা, জরিমানা ৪৫ লাখ

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ মে, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

অপরিপক্ক আম রাসায়নিক কেমিকেল দিয়ে পাকানো হচ্ছিল। বাইরে থেকে আমগুলো টসটসে পাকা দেখা গেলেও ভেতরে সেগুলো সম্পূর্ণ অপরিপক্ক। আম বিক্রির মৌসুম শুরু না হলেও অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় রাসায়নিক কেমিকেল দিয়ে পাকিয়ে তা বাজারে বিক্রি করেছিল। এমন অভিযোগে রাজধানীর বাদামতলীর ফলের আড়তে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ মে) সকাল থেকে চলা অভিযান শেষ হয় বিকাল সাড়ে ৫টায়। অভিযানে আম ও মেয়াদোত্তীর্ণ ৪৪ টন খেজুর জব্দ এবং ১২ আড়তদারকে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এসময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সারওয়ার আলম বলেন, ‘বাজারে এখনও পরিপক্ক আম আসতে ১০ থেকে ১৫ অপেক্ষা করতে হবে। অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় অপরিপক্ক আম কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করছিল। বাইরে থেকে আমগুলো হলুদ টসটসে দেখা গেলেও ভেতরে একদম অপরিপক্ক। এগুলো সব রাসায়নিকে পাকানো। যা খেলে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করবে। আমরা যেসব আম জব্দ করেছি সেগুলো দেড় সপ্তাহ পর বাজারে এলে পরিপক্ক হতো।’

সারওয়ার বলেন, ‘অভিযানে ১২টি আড়ত থেকে ৪০ টন আম এবং চার টন খেজুর জব্দ করা হয়। পাশাপাশি দায় স্বীকার করায় ৪৫ লাখ টাকা জরিমানা, তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চার আড়ত সিলগালার নির্দেশ দেয়া হয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft