1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইয়েমেনে চিকুনগুনিয়ায় ৫০ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ মে, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের অস্থায়ী রাজধানী অ্যাডেনে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় কমপক্ষে ৫০ জন মারা গেছেন। দেশটির কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও তিন হাজার চিকুনগুনিয়া রোগী। খবর আনাদোলুর।

চিকুনগুনিয়ায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অ্যাডেনের শেখ ওসমান জেলার গভর্নরও আছেন। গত ২১ এপ্রিল টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শহরের জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে এ রোগ ছড়িয়েছে।

ভয়াবহ ওই বন্যায় ৫ শিশুসহ ৮ জনের প্রাণহানি ঘটেছিল। এতে অনেক ঘরবাড়িও ভেঙে গিয়েছিল। এপ্রিলের টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে জাতিসংঘের মুখপাত্র জেসন্স লার্ক এক প্রতিবেদনে জানিয়েছেন।

চিকুনগুনিয়া হচ্ছে– চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। এই ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে চার দিনের মধ্যে আকস্মিক জ্বর শুরু হয় এবং এর সঙ্গে অস্থিসন্ধিতে ব্যথা থাকে, যা কয়েক সপ্তাহ, মাস বা বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

এই ভাইরাসটি আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে। এডিস মশা এডিস ইজিপ্টি ও এডিস এলবোপিকটাস এই ভাইরাসের বাহক হিসেবে পরিচিত। এগুলো জন্ম নেয় জমে থাকা স্বচ্ছ পানিতে। মূলত দিনের বেলায় এ মশা কামড় দিয়ে থাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft