1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধার বরেণ্য ব্যক্তিত্ব সাবেক এমপি রেজা এর ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের গভীর শোক

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাবেক এমপি ও এমপিএ, স্বাধীনতার অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধানের অন্যতম স্বাক্ষরকারি, আওয়ামী লীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি, সাংবাদিক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান রেজা (৮১) ঢাকাস্থ নিজস্ব বাসভবনে ৯ মে শনিবার ভোর ৪টায় হৃদ রোগ ও ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে তন্ময় ও মেয়ে বিশিষ্ট নৃত্য শিল্পী অনন্যাকে রেখে গেছেন। বিকাল ৫টায় গাইবান্ধার গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গাইবান্ধা জেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ওয়ালিউর রহমান রেজা ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য হিসেবে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আওয়ামী লীগে যোগদান করেন এবং বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচী বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭১’র মুক্তিযুদ্ধে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে অন্যন্য ভূমিকা রাখেন। ১৯৭০ সালে গাইবান্ধা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারিদের মধ্যে অন্যতম সংসদ সদস্য ছিলেন ওয়ালিউর রহমান রেজা। ১৯৭৩ সালে সাঘাটা-ফুলছড়ি আসনে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গাইবান্ধায় রাজনীতি করাকালে দৈনিক ইত্তেফাকের মহুকুমা প্রতিনিধি হিসেবেও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য উপদেষ্টা হিসেবেও সক্রিয় ভূমিকা রাখেন। তার পৈত্রিক নিবাস সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পদুমশহরে। তার পিতা মরহুম আজিজুর রহমান গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা শহরের মধ্যপাড়াতেও তাদের নিজস্ব বাড়ি রয়েছে। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকাস্থ মোহাম্মাদি হাউজিং কমপ্লেক্সে নিজস্ব ফ্লাটে বসবাস করতেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অন্যান্য রাজনৈতিক দল, গাইবান্ধা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft