1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ মে, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। একই সঙ্গে মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হচ্ছে। ৯ মে শনিবার দুপুরে গাইবান্ধা খানকা শরীফ খাদ্য গুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

এ সময় জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হক, কৃষি বিভাগের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা কৃষক লীগে সাধারণ সম্পাদক দীপক কুমার পালসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাবৃন্দ এবং মিল মালিকরা উপস্থিত ছিলেন।

হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, করোনা দুর্যোগের এই সময়ে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। সেইসাথে কৃষকের উৎপাদিত ফসল ধান-চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার খুব দ্রুত ধান-চাল ক্রয় শুরু করেছে। ধান ও চাল ক্রয়ে যাতে কোন অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখতে তিনি সংশ্লি¬ষ্ট সকলের প্রতি আহবান জানান।

চলতি বোরো মৌসুমে জেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ১৭ হাজার ১৪২ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে ২৩ হাজার ৬৮৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ হাজার ৬২৮ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft