1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগরোধে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

সাংবাদিক, কার্টুনিস্টসহ কয়েকজন আটকের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে সমালোচনা উঠায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন খারাপ না, যদি এর অপপ্রয়োগ না হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে সম্প্রতি যে উদ্বেগ দেখা দিয়েছে, সে প্রসঙ্গেই নিজের মতামত করে মন্ত্রী বলেন, ‘প্রতিটি আইন মানুষের সুরক্ষার জন্য। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে আর আইনের প্রয়োগ সঠিক হলে কোনো উদ্বেগ থাকার কথা নয়। প্রশ্ন ওঠে আইনের প্রয়োগ নিয়ে। অপপ্রয়োগ হয় না, আমি তা অস্বীকার করছি না। কিন্তু তাই বলে কোনো আইনকে দোষারোপ করতে পারি না।’

ডিজিটাল নিরাপত্তা আইনে সম্প্রতি কয়েকজনকে আটক করা হয়েছে যা নিয়ে সমালোচনা হচ্ছে-এ বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, ‘আটকের বিষয়ে আমি সম্পূর্ণ অবগত না। কারা, কোন অপরাধে আটক হয়েছেন, তা বিস্তারিত জানি না। না জেনে মন্তব্য করা ঠিক হবে না।’

মন্ত্রী তার মায়ের মৃত্যুর ঘটনার অবতারণা করে বলেন, “গত ১৮ এপ্রিল আমার মায়ের মৃত্যু হয়। এর আগে সরাইলে এক হুজুরের (মাওলানা জুবায়ের আহমেদ আনসারী) মৃত্যু হয়, যেখানে বহু মানুষ জানাজায় অংশ নেন। তবে আমি সরাইলে ওই জানাজা সম্পর্কে বিস্তারিত জানিও না। করোনা পরিস্থিতিতে আমার মায়ের দাফন সম্পন্ন হয় একেবারেই সামাজিক দূরত্ব বজায় রেখে। আত্মীয়-স্বজনকেও আসতে বারণ করি। মাত্র শ দেড়েক মানুষ জানাজায় অংশ নেন। অথচ সামসুর রহমান শরীফ নামের একজনের জানাজার ছবি আমার মায়ের জানাজার নামে চালিয়ে দিয়ে ফেসবুকে পোস্ট করে লিখল, ‘সরাইলের হুজুরের জানাজায় অংশ নিলে করোনা ছড়ায়, আর মন্ত্রীর মায়ের জানাজায় অংশ নিলে করোনা ছড়ায় না।’ এমন অপপ্রচারে আমাকে ফের বিবৃতি দিতে হলো যে, সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিগুলো আমার মায়ের জানাজার না।”

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এটি তো একজন মানুষের জন্য খুবই বিব্রতকর। আমি যদি ডিজিটাল (নিরাপত্তা) আইনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করতাম, তবে অবশ্যই অন্যায় হতো না। এ কারণেই বলছি, সবাই নিজের দায়িত্ববোধ থেকে সজাগ থাকলে আইনকে ভয় করার কোনো কারণ নেই। আইনের অপপ্রয়োগরোধ করতেও সরকার বদ্ধপরিকর।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft