1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লকডাউনের মধ্যে অনিশ্চয়তায় বাংলাদেশের আম-বাণিজ্য

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ মে, ২০২০
  • ৭৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বাংলাদেশে কার্যত যে লকডাউন চলছে, এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে আম-বাণিজ্য।

এবার লম্বা সময় ধরে শীত থাকায় এবং মার্চের মাঝামাঝি সময়ে বৃষ্টির কারণে গত বছরের তুলনায় এবার ফলন কিছুটা কম হবে বলে আশঙ্কা বাগান মালিকদের।

এরপরও সময় মতো সব আম বিক্রি করতে পারবেন কি না সেটা নিয়ে তারা সংশয়ে আছেন। কারণ দেশজুড়ে কার্যত লকডাউন চলছে।

কৃষি মন্ত্রণালয় বলছে এবারের আমের উৎপাদন ও বিপণন ঠিক রাখতে তারা কাজ করে যাচ্ছেন।

তবে লকডাউন তুলে না দিলে প্রত্যাশিত দাম পাওয়া যাবে না বলে মনে করছেন আম চাষি মোহাম্মদ মন্টু মণ্ডল।

রাজশাহীর পুথিয়া উপজেলার বানেশ্বর গ্রামের এই আম চাষি তার চার বিঘা জমি জুড়ে আম চাষ করছেন।

প্রতিবছর আমের পরিচর্যা ও কীটনাশক বাবদ তার খরচ হয় প্রায় এক লাখ টাকার মতো।

প্রতিবছর এই বাগান থেকে আয় করেন তিনি প্রায় পাঁচ লাখ টাকার মতো। কিন্তু এবারে পরিচর্যার খরচ তুলতে পারবেন কিনা সেটা নিয়েই দ্বিধায় আছেন।

কারণ আগে আগাম বাগান কিনতে আড়তগুলোয় ব্যাপারীদের যে ভিড় থাকতো, এবারে তার কিছুই নেই। স্থানীয় বাজারগুলোও জনশূন্য।

এভাবে আম চাষিরা ন্যায্যমূল্যে আম বিক্রি করতে পারবেন কি না সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছে।

আমের আড়ত।

“লক-ডাউনের কারণে এক এলাকার লোক আরেক এলাকায় যেতে গেলে তাকে আটকে দেয়া হচ্ছে। এভাবে অন্য জেলায় আমরা আম বেচতে পারছি না। আবার এভাবে অনেক লস হয়ে যাবে।” বলেন মি. মণ্ডল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, এবার ২ লাখ ৩৫ হাজার একর জমিতে ১২ লাখ ১৯ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এবারের আমের ফলন লক্ষ্যমাত্রা অনুযায়ী হবে এবং সব আম দেশের ভেতরেই বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী কৃষি মন্ত্রণালয়।

কারণ লক-ডাউনের মধ্যে কৃষি পণ্য পরিবহনে কোন বাঁধা নেই।

এক জেলা থেকে আরেক জেলায় আমের সরবরাহ যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সামনের কয়েকদিনের মধ্যেই আমচাষি, আড়তদার থেকে শুরু করে প্রতিটি জেলা ও উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান।

সূত্র: বিবিসি নিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft