1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ায় আইসোলেশন ওয়ার্ডে বিভিন্ন উপসর্গ নিয়ে রোগীর মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ মে, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

 

করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা দেশ। জ্বর, শ্বাসকষ্ট, পাতলা পায়খানার উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রোগী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তিনি আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন জানান, মারা যাওয়া ওই ব্যক্তির (৫০) বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। তিনি পেশায় একজন অটো রিকশাচালক। জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে ওই ব্যক্তি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তিনি ১০ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন।

তার পরিবারের কেউ ঢাকা ফেরত ছিলেন না। তবে অটো রিকশাচালক হওয়ার কারণে করোনাভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে এসে থাকতে পারেন তিনি। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।

এদিকে মারা যাওয়া ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতেই সোনাতলা পৌর এলাকার চমরগাছা ছয়ঘড়িয়া পাড়া গ্রামে নিজ গ্রামে তার লাশ দাফন করা হয়। জানাযা নামাজে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৮ জন অংশগ্রহণ করেন। জানাযা শেষে গ্রাম থেকে খানিকটা দূরে এক জঙ্গলের মধ্যে কবর খনন করে তার লাশ দাফন করা হয়। লাশ দাফনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের চিকিৎসক ডা. লিমন, সৈকত নামের একজন স্বেচ্ছাসেবক ও করোনা দাফন কমিটির ৫ জন ইমাম। তারা হলেন জিল্লুর রহমান, আবু সাইদ, শাহজালাল, আনিছুর রহমান ও আব্দুল হামিদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft