1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ই-নথি বাধ্যতামূলক করেছে ইসি

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের মধ্যে জরুরি কাজ চলমান রাখতে ই-নথি বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ ছুটিতে জরুরি কার্যক্রম পরিচালনায় এ সিদ্ধান্ত মানতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইসির সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

ইসি কর্মকর্তারা জানান, ইসি সচিবালয়ের জরুরি ফাইলগুলো এখন পিয়নের মাধ্যমে সচিবের বাসায় পাঠানো হয়। ফাইলের মাধ্যমে ভাইরাসে আক্রান্তের শঙ্কা থেকে এমন আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ‘করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগের প্রেক্ষিতে সরকার ঘোষিত ছুটিকালীন জরুরি প্রয়োজনে অফিসের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ই-নথি ব্যবহার আবশ্যক হয়ে পড়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তাদের ইতোপূর্বে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।’

এতে বলা হয়, ‘এতদপ্রেক্ষিতে কাজের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৭ মে থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে ই-নথি ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থ্য নেয়া হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft