1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মাদরাসা ছাত্র খুন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এক মাদরাসা ছাত্রকে কুপিয়ে খুন করা হয়েছে। এ ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে আরেক কিশোরকে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেউলভোগ গরুর হাটের ট্রান্সমিটার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার শহীদ মিনার এলাকার ভাড়াটিয়া দিনমজুর মো. হাবীবের ছেলে রবিউল (১৮) ও শিশু একাডেমীর কর্মচারী হাবিবের ছেলে আলী হোসেন (১৭) তাদের চেয়ে বয়সে বড় দেউলভোগ বাজারের বাসিন্দা রঙ্গিলার ছেলে সোহেলের (২৮) সামনে সিগারেট খায়। এ নিয়ে তাদের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব শুরু হয়। পরে বৃহস্পতিবার ইফতারির পর বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করা হলে ফের সোহেল তার ভাই সুমন, শুভ ও নজরুল ইসলামের ছেলে রাকিবসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে একজন ধারাল দা দিয়ে রবিউলের ঘারে পেছন দিক থেকে কোপ দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এ সময় হামলাকারীরা আলী হোসেনকে ধারাল অস্ত্র দিয়ে তার পিঠে, হাতে ও বুকে আঘাত করে মারাত্মক জখম করে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রবিউলকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিউল উপজেলার হাঁসাড়া এলাকার একটি মাদরাসার ছাত্র। ঘাতকদের মধ্যে সোহেল উপজেলা ভূমি অফিসের নাইট গার্ড হিসাবে কর্মরত।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, রবিউলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft