1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইনে পরীক্ষা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

করোনা মহামারির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় পূর্ব নির্ধারিত সকল ক্লাস-পরীক্ষা। ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বর্ধিত করা হয়। এরমাঝে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অনলাইনে আংশিক ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এভাবে ক্লাস ও পরীক্ষায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোন অনুমতি ছিল না।

এরপর উদ্ভূত পরিস্থিতিতে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিচ্ছে তারা চলতি সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নিতে পারবে। তবে এ ক্ষেত্রে শর্ত জুড়ে দেয়া হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার কমপক্ষে ৬০ শতাংশ আছে শুধু সেসব বিশ্ববিদ্যালয়গুলোই অনলাইনে পরীক্ষা নিতে পারবে।

বেসরকারি বিশ্ববিদ্যালগুলোতে অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি করা নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

ইউজিসির নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো চলতি সেমিস্টারের অসমাপ্ত কার্যক্রম (পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন) অনলাইনেই শেষ করতে পারবে। এছাড়া আগামী জুনে অনলাইনে নতুন শিক্ষার্থী ভর্তিও করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। একই সঙ্গে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পরের সেমিস্টারের ক্লাস-পরীক্ষাও অনলাইনে নিতে পারবে।

করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাসগুলো সংসদ টিভিতে দেখানো এবং বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে ক্লাস নিতে বলা হলেও সেমিস্টার পদ্ধতিতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোনো পদ্ধতিতে পরীক্ষা ও মূল্যায়ন করবে তা নিয়ে কোনো নির্দেশনা ছিল না।

গত ৩০ এপ্রিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউজিসি বিস্তারিত নির্দেশনা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে পাঠিয়েছে।

ইউজিসির প্রকাশিত নির্দেশনায় বলা হয়, নভেল করোনা ভাইরাসের (কোভিড ১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তির বিষয়ে বৃহস্পতিবার (৭ মে) একটি গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গাইডলাইনটি ইউজিসি ওয়েবসাইটে প্রকাশসহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে। ইউজিসি প্রণীত নির্দেশনাটি www.ugc.gov.bd -এর নোটিশ অপশনে পাওয়া যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft