1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল ইরাক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল ইরাক। স্থানীয় সময় বুধবার রাত ১২টায় ইরাকের সংসদে অনুষ্ঠিত আস্থাভোটে মোস্তফা আল কাজেমি’র নেতৃত্বাধীন মন্ত্রিসভা জয়লাভ করেছে।

এর ফলে সেদেশে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান হলো।

গতরাত ৯টায় আস্থাভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংসদের বিভিন্ন গ্রুপের মধ্যে মতবিরোধের কারণে তা রাত ১২টায় পিছিয়ে যায়। গতরাতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ৩২৯ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন, এর মধ্যে ২৩৩ জন মোস্তফা কাজেমির মন্ত্রিসভাকে ভোট দিয়েছেন।

২০১৯ সালের ২৯ নভেম্বর আদিল আব্দুল মাহদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর গত কয়েক মাসে নয়া প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দেয়। এই সময়ের মধ্যে কয়েকজন ব্যক্তিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেয়া হলেও শেষ পর্যন্ত তারা আস্থাভোটে পরাজিত হন।

এরপর গত ৯ এপ্রিল মোস্তফা আল কাজেমিকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় শলাপরামর্শের পর তিনি সংসদে মন্ত্রীদের তালিকা পেশ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft