1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভারতে কেমিক্যাল প্ল্যান্টে আগুনে নিহত ৫, আহত কয়েকশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ভারতের একটি কেমিক্যাল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস নিগর্ত হয়ে আগুন লেগে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশ’ মানুষ।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি কেমিক্যাল প্ল্যান্টে বৃহস্পতিবার এই ‌আগুন লাগে।খবর আলজাজিরা ও এনডিটিভির

ওই কেমিক্যাল প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে বহুজাতিক প্রতিষ্ঠান এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এক ধরণের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক থেকেই ওই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে। আর সেটি বাইরের বাতাসে মিশে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

এতে ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বহু মানুষ। আহতদের মধ্যে প্রায় ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাসায়নিক প্ল্যান্টটির কর্মকর্তারা আরও জানিয়েছেন, ওই প্ল্যান্ট থেকে যে গ্যাস লিক হচ্ছে তা প্রথম টের পান এলাকার কাছাকাছি থাকা স্থানীয় বাসিন্দারাই।

আর ভেঙ্কটাপুরাম গ্রামের বাসিন্দারাই জানান যে, তাদের চোখ হঠাৎ করে খুব জ্বালা করতে শুরু হয়েছে ও নি:শ্বাস-প্রশ্বাসে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। এরপরেই অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

বিশাখাপত্তনম পৌরসভার পক্ষ থেকে টুইট করে স্থানীয় এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসুরক্ষার স্বার্থে তাঁদের ঘর থেকে বাইরে না আসার অনুরোধ করা হয়।

উদ্ধারকারীদের তোলা মোবাইলের ভিডিওতে দেখা গেছে ওই এলাকায় কমপক্ষে ১০ জন ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন। এর ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বিশাখাপত্তমের উর্ধ্বতন কর্মকর্তা স্বরুপ রানী জানান, নিহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হবে না।৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০০ থেকে ৫০০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

১৯৬১ সালে হিন্দুস্তান পলিমার হিসাবে প্রতিষ্ঠিত এই সংস্থাটিকে ১৯৯৭ সালে দক্ষিণ কোরিয়ার এলজি কেম অধিগ্রহণ করে। তারপরেই এই সংস্থাটির নতুন নাম হয় এলজি পলিমারস ইন্ডিয়া।

এই প্ল্যান্টটি মূলত পলিসট্রিন তৈরি করে, যা দিয়ে বিভিন্ন ধরণের প্লাস্টিকের খেলনা এবং অন্যান্য প্লাস্টিকের জিনিস তৈরি করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft