1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯৯৯ এ কল, সাগরে ডুবন্ত জাহাজ থেকে ১১ নাবিককে উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ফোন কলে বঙ্গোপসাগরে ডুবতে থাকা একটি জাহাজ থেকে ১১ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বার্তায় পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ এক কলার ফোন করে জানান, নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে ভাষানচরের নিকটবর্তী বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনার সংস্থলে তাদের আল নূর-২ নামের জাহাজটির তলা দিয়ে পানি ঢুকছে। এতে জাহাজটি ক্রমশ ডুবে যাচ্ছে। জাহাজে তারা ১১ জন নাবিক আছেন। কলার আরো জানান, জাহাজটি নিয়ে তারা চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কলার তাদের জীবন বাঁচানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি ভাষানচর পুলিশ ফাঁড়ি, চট্টগ্রাম নৌ-পুলিশ এবং কোস্টগার্ডের হাতিয়া অঞ্চলকে অবহিত করে এবং উদ্ধার তৎপরতার জন্য শুরু করার জন্য অনুরোধ জানায়। দুর্ঘটনাস্থলটি বঙ্গোপসাগরে ভেতরে হওয়ায় কোস্টগার্ডের হাতিয়া অঞ্চলের একটি দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

পরবর্তীতে কোস্টগার্ড ও সংশ্লিষ্টদের উদ্ধার তৎপরতায় ১১ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। জাহাজটি ডুবে যাওয়ায় সেটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া নাবিকদের নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft