1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দোকান-মার্কেট খুললে করোনা সংক্রমণ বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সতর্ক করে দিয়ে বলেছেন যে দোকানপাট ও মার্কেট খুলে দেয়া হলে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটির একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘যেহেতু কি-না স্বাভাবিকভাবেই এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকান-পাটের আনাগোনা বাড়ছে, কাজেই সংক্রমণ যে বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি।’

করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বাড়লেও এর হার এখনো অন্য দেশের তুলনায় কম বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন,‘আপনারা জানেন, আমাদের মৃত্যু হচ্ছে। আমরা তার জন্য দুঃখিত। তবে হারটা এখনো অন্য দেশের তুলনায় কম আছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে ১৮৩ জন কোভিড-১৯ রোগে মৃত্যুবরণ করেছেন, আর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ।

সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে সকাল আগামী ১০ মে থেকে শর্তসাপেক্ষে দোকানপাট এবং শপিং মল খোলা রাখা হবে।

সরকারের এ সিদ্ধান্তের পর স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার আদৌ বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিচ্ছে কি-না, সে প্রশ্নও তুলেছেন অনেকে।

এমন প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল, করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটি বিষয়টি নিয়ে কোন আলোচনা করেছে কি-না?

এ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, বিষয়টি নিয়ে টেকনিক্যাল কমিটি একটি সুপারিশ দেবে। সেসব সুপারিশ ‘যথাযথ জায়গায় পৌঁছে দেয়া হবে’ বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণ যাতে না বাড়ে, সেজন্য তারা পরামর্শ দিতে পারেন।

‘আমাদেরকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। জীবন ও জীবিকা দুইটাই সাথে-সাথে যাবে,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ই মে পর্যন্ত ‘সাধারণ ছুটি’ চলবে, অর্থাৎ কার্যত যে লকডাউন এখন পুরো দেশে চলছে, তা আরও দীর্ঘায়িত হচ্ছে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে।

তবে ঈদের সময় আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউন আরও কতদিন চলবে নির্ধারণ করা হবে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী। সূত্র : বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft