1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসএসসির ফলাফল ও এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প উদ্যোগ

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের মহামারীর কারণে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য আটকে রয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। তবে এবার ফলাফল দ্রুত প্রকাশ করতে বিকল্প উদ্যোগ নিয়েছে সবগুলো শিক্ষা বোর্ড।

গণপরিবহন বন্ধ থাকায় পরীক্ষার্থীদের উত্তরপত্র বোর্ডে এসে জমা দিতে পারছেন না পরীক্ষকরা। তাই স্থানীয় ডাক বিভাগের সহায়তায় উত্তরপত্র বা শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ওএমআর শিট (অপটিক্যাল মার্ক রিডার) বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

জানা যায়, চলতি মাসের ১০ তারিখের মধ্যে এসএসসি ও সমমানের সব উত্তরপত্র বোর্ডে জমা হলে দুই শিফটে কাজ শুরু করবে শিক্ষা বোর্ড। সেই লক্ষ্য নিয়ে ইতোমধ্যে কাজও শুরু করেছে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা।

শিক্ষাসচিব মাহবুব হোসেন বলেন, ‘আমাদের খাতা দেখা হয়ে গেছে। ওএমআর শিটটা সংগ্রহ করাটাই বাকি রয়েছে। ডাক বিভাগ খোলার ফলে এই কাজও আমাদের ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজও শেষ হয়ে যাবে। আমাদের চেষ্টা আছে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা।’

এসএসসির ফলাফল নিয়ে আশার কথা শোনা গেলেও সমস্যা দেখা দিয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। এক্ষেত্রে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত, অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

এ প্রসঙ্গে শিক্ষাসচিব মাহবুব হোসেন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যেই আমরা পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিব। আমরা কিছু কিছু মাসকে টার্গেট করে এই পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft