1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বে প্রথম হেলথ পাসপোর্ট দিতে যাচ্ছে ব্রিটেন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসকবলিত বিশ্বে প্রথম দেশ হিসেবে ভাইরাস থেকে সেরে ওঠা নাগরিকদের হেলথ পাসপোর্ট দিতে যাচ্ছে ব্রিটেন।

কাজে ফিরতে বা বাইরে বের হতে ব্রিটিশ শ্রমিক ও কর্মজীবীদের হেলথ পাসপোর্ট নিতে হবে। এজন্য নাগরিকদের জমা দিতে হবে ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক্স সব তথ্য-উপাত্ত।

শুধু পাসপোর্টধারীরাই অফিস কিংবা ভ্রমণ করতে পারবেন। এ ব্যাপারে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার।

করোনা বা অ্যান্টিবডি (রোগ প্রতিরোধ ক্ষমতা) পরীক্ষা-নিরীক্ষার পরই ডিজিটাল এই পাসপোর্ট দেয়া হবে। এজন্য এটাকে ‘ইমিউনিটি পাসপোর্ট’ও বলা হচ্ছে।

শুধু ব্রিটেনই নয়, জনগণকে পাসপোর্ট দেয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ। ব্রিটেনে এসব তথ্য-উপাত্ত জমা থাকবে জাতীয় স্বাস্থ্য বিভাগের কাছে।

আর যুক্তরাষ্ট্রে স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয়-সরকারের সব পর্যায়েই সংরক্ষিত থাকবে এই তথ্য। নাগরিকদের কাজে ফিরতে বিশেষ অনুমতি দেয়ার চেষ্টার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দ্য গার্ডিয়ান। করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্বই। লকডাউনের কারণে স্থবির অর্থনীতি। অর্থনীতিকে চাঙা করতে অনেক দেশই বিশেষ ব্যবস্থায় লকডাউন সীমিত করে অর্থনীতি বাঁচানোর চেষ্টা করছে।

এজন্য বিভিন্ন দেশের পক্ষ ‘হেলথ পাসপোর্ট’র প্রস্তাব দেয়া হয়েছে। প্রথম দেশ হিসেবে ব্রিটেন এ ব্যাপারে বিশদ পরিকল্পনা হাতে নিয়েছে। প্রযুক্তি কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা চূড়ান্ত করেছে বরিসের সরকার।

লকডাউন শিথিল করে দ্রুত ব্রিটেনকে কাজে ফেরাতে চান বরিস : যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন শিথিল করে ব্রিটেনকে কাজে ফেরাতে চান প্রধানমন্ত্রী বরিস।

লকডাউন তুলে নেয়ার ব্যাপারে রোববার একটি কৌশলপত্রও প্রকাশ করেছে তার সরকার। তাতে বলা হয়েছে, দুই মিটার দূরত্ব বিধি মেনেই কাজে ফিরতে হবে ব্রিটিশ কর্মজীবীদের। তবে কোম্পানিগুলো সবসময় এই নীতি মেনে চলতে বাধ্য থাকবে না এবং এটা সম্ভবও নয়। বলা হয়েছে, অফিস-আদালত ও কলকারখানায় যদি কর্মচারী সুরক্ষার বিষয়টি কঠোরভাবে বজায় রাখা হয় এবং করোনা টেস্টিং ও স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, তাহলে কিছুটা ছাড় দেয়া হবে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft