1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কানাডার ইতিহাসে প্রথমবারের মত মাইকে আজানের অনুমতি

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ মে, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

উহান থেকে ছড়িয়ে পড়া ভয়াভয় করোনাভাইরাসের কারণে এখন সারাবিশ্বের মানুষ নাকাল। এ অবস্থায় সকল কিছুই পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত। কানাডার ইতিহাসে প্রথমবারের মতো মসজিদে মাইক ব্যবহার করে আজান প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। তবে রমজান উপলক্ষে কানাডার বেশ কয়েকটি শহরে এ অনুমতি দেওয়া হয়েছে। রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেওয়া যাবে না। রোববার সিবিসি কানাডিয়ান নিউজ থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এখন থেকে রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান মাইকে প্রচার করা হবে। দীর্ঘদিন কানাডায় মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকলেও মাইকে আজান দেওয়ার অনুমতি ছিলো না।

এ ব্যাপারে হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। কারণ, তারা আজ প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পেয়েছে।

তবে রমজান শেষ হওয়ার পরও যাতে আজান প্রচার করা যায় সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এছাড়া শুধু চারটি শহর নয় বরং কানাডার প্রতিটি শহর যাতে এ ধরনের অনুমতি পায় সেজন্য চেষ্টা চলছে বলেও জানান সাইয়্যেদ তুরা।

এদিকে দেশটির সরকারের প্রশংসা করে অটোয়ার আহমদিয়া মুসলিম জামাত মসজিদের ইমাম লোকমান আহমেদও এটা ইসলামের একটি বিজয় বলে উল্লেখ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft