1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সুন্দরগঞ্জের শিক্ষক-কর্মচারীরা দিলেন সাড়ে ১৬ লাখ টাকা

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ মে, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

নোভেল করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ১৬ লক্ষ ৫০ হাজার ১৭৪ টাকা প্রদান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি/বেসরকারি নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অর্থায়নে গঠিত তহবিলের এ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়।

গতকাল শুক্রবার ১ মে দুপুর ১২টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ মাহমুদ হোসেন মন্ডল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের লক্ষ্যে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা মহোদয়ের নির্ধারিত ব্যাংক একাউন্টে এ টাকা জমা করা হয়েছে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ৪ হাজার, সরকারি/বেসরকারি নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৮ লক্ষ ৩৩ হাজার ৩৪২, মাদ্রাসা ৪ লক্ষ ৩৪ হাজার ১৪৫ ও কলেজ থেকে ৩ লক্ষ ৭৮ হাজার ৬৮৭ টাকা প্রদান করা হয়।’

ত্রাণ তহবিলে স্বতঃস্ফুতভাবে এ টাকা প্রদান করায় উপজেলায় কর্মরত সকল প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-কর্মচারীদের প্রতি মহামারি নোভেল করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে আল্লাহর নিকট সাহার্য্য প্রার্থনা করে মাধ্যমিক শিক্ষা অফিসার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft