1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

করোনায় মৃতদের দাফনে বাধা দেবেন না: পুলিশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ মে, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে প্রায়ই বাধার সম্মুখীন হতে হচ্ছে পুলিশসহ সংশ্লিষ্টদের। তবে যথাযথ প্রক্রিয়া মেনেই মৃত ব্যক্তির মরদেহ দাফন বা সৎকার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এখানে কাউকে আতঙ্কিত না হয়ে বরং পুলিশকে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ আহ্বান জানায় পুলিশ সদর দফতর।

ভিডিও বার্তায় এআইজি (মিডিয়া) সোহেল বলেন, ‘মৃতদেহ কবর বা সৎকার করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্য ও সংশ্লিষ্টরা বাধার শিকার হচ্ছেন। আমরা একটা বিষয় নিশ্চিত করে বলতে চাই, যথাযথ স্বস্থ্যবিধি মেনে এবং যথাযথ প্রক্রিয়াতেই মৃতদেহ দাফন/সৎকার করা হচ্ছে। অহেতুক ভয়ের কোনও কারণ নেই।’

যারা বাধা দিচ্ছেন তারা না বুঝেই তা করছেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘করোনা কিংবা অন্য কোনো কারণে যারা মারা যাচ্ছেন তারা আমার-আপনারই স্বজন। এ অন্তিম যাত্রায় আমরা তাদেরকে অশ্রদ্ধা করব না।’

তাদের (মৃতদের) প্রতি শ্রদ্ধা রেখে মৃতদেহ দাফন বা সৎকারে পুলিশসহ সংশ্লিষ্টদের সহায়তার আহ্বান জানান তিনি।

এদিকে পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে বাহিনীটির সদস্যদের মধ্যে যারা মাঠপর্যায়ে কাজ করেন তাদের মধ্যে আক্রান্তের সংখ্যাটা বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৬৪ পুলিশ সদস্য। তাদের নিয়ে সারা দেশে করোনায় মোট ৭৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন মোট ৫ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft