1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক

লিফটের নিচে ডা. এ কে আজাদ লাশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সিনিয়র কনসালট্যান্ট ডা. এ কে আজাদ সজলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নগরীর কালীবা‌ড়ি রো‌ডের মমতা স্পেশালাইজড হাসপাতা‌লের লিফ‌টের নি‌চ থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, গতকাল থেকে ডা. আজাদ নিখোঁজ ছিলেন। আজ সকালে শহরের কালীবাড়ী সড়কে মমতা ক্লিনিকের লিফটের নিচে ফাঁকা জায়গায় তার মরদেহ পাওয়া যায়। কেন, কীভাবে তিনি সেখানে গিয়েছিলেন সেটা আমরা জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ আছে, তারা বিষয়টা দেখছে।

জানা গেছে, মমতা স্পেশালাইজড হাসপাতা‌ল ভবনটি ১০ তলা। এর ১ থেকে ৬ তলা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম চলে। বাকি তিন তলা ভাড়া দেয়া হয়েছে। ভবনটির ৭ তলায় ভাড়া থাকতেন ডা. আজাদ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন জানান, এক ওটি বয় লিফটের নিচে মরদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft