1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের পথে পথে বিলবোর্ডে মহানবী (সা.) এর উপদেশ বাণী!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের চতুর্মুখী আঘাতে লণ্ডভণ্ড গোটা বিশ্ব। গেল ডিসেম্বরে চীনের উহানে করোনার অস্তিত্ব পাওয়ার পর গত কয়েক মাসে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর তালিকায় সবার উপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম।

বিশ্বের অন্যতম শক্তিশাল এই দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৭ হাজার ৩২২ জন। এরমধ্যে মারা গেছে ৫৫ হাজার ৪১৫ জন। প্রতিদিনই দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মৃত্যুর মিছিলও হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর।

এবার যুক্তরাষ্ট্র নিজ দেশের মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে মহাসড়কের বিলবোর্ডগুলোতে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর বাণী প্রচার করছে। বিলবোর্ড স্থাপনকারী সংগঠন ইলিয়নস অঙ্গরাজ্যের গেইনপিস।

ইতোমধ্যে মার্কিন দুনিয়াসহ গোটা বিশ্বের নজর কেড়েছে যুক্তরাষ্ট্রের পথে পথে মহানবীর বাণী সম্বলিত এসব বিলবোর্ড।

দেখা যাচ্ছে, একটি বিলবোর্ডে পবিত্র মক্কা শরীফের ছবি টাঙিয়ে বলা হয়েছে, একমাত্র মহান আল্লাহর ইবাদতের জন্য এই মক্কা শরীফ তৈরি করেছেন হযরত ইব্রাহিম (আ:)। প্রতি বছর লাখ লাখ মানুষ একমাত্র আল্লাহর উপাসনা করতে সেখানে সমবেত হন।

যুক্তরাষ্ট্রের মহাসড়কে টাঙিয়ে রাখা অপর একটি বিলবোর্ডে দেখা যাচ্ছে, ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর বাণী লেখা রয়েছে। সেখানে লেখা হয়েছে- মহানবী হযরত মুহাম্মদ (সা.) উপদেশ দিয়েছেন, ‘সংক্রামক রোগের সময় তোমরা বারবার হাত ধোও, সংক্রামিত এলাকায় প্রবেশ করো না এবং সংক্রামিত এলাকা থেকে বাইরে যেও না।’

বিখ্যাত শিকাগো শহরের ওহার বিমানবন্দর সংলগ্ন টাঙানো অন্য একটি বিলবোর্ডে হযরত ঈসা (আ.) এর মা মরিয়ম (মেরি) এর সম্মানার্থে মেয়েদের মাথায় হিজাব পরার ব্যাপারে সচেতনতার কথা উল্লেখ করা হয়েছে।

এসব বিলবোর্ড স্থাপনকারী সংগঠন গেইনপিস যুক্তরাষ্ট্রের ইলিয়নভিত্তিক একটি অলাভজনক ইসলামী সংস্থা। সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে।

মার্কিন জনগণের মধ্যে সঠিক ইসলামী জ্ঞান বিতরণের পাশাপাশি ক্রমবর্ধমান ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি দূর করাই গেইনপিসের প্রাথমিক উদ্দেশ্য। সংগঠনটি বরাবরই মানুষকে সঠিক ইসলামী মূল্যবোধ সম্পর্কে জানাতে কাজ করে।

গেইনপিসের পরিচালক ডাক্তার সাবিল আহমেদ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘ইসলাম একটি সুন্দর ও বাস্তবসম্মত জীবনব্যবস্থা। তবে বর্তমানে কিছু বিপথগামী লোকের দ্বারা ইসলামের ভুল বাণী ছড়িয়ে পড়েছে। আমাদের কাজ গণমাধ্যমের নানা উপকরণ ব্যবহার করে মানুষের মাঝে সঠিক ইসলামের বাণী পৌঁছে দেয়া।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft