1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম

করোনাকে পরাজিত করে ফিরে এলো ‘মিরাকল বেবি’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে ছয় মাস বয়সী এক শিশু করোনা থেকে সেরে উঠেছে। সংক্রমিত হয়ে দুই সপ্তাহ আইসোলেশন ইউনিটে থাকার পর মেয়ে শিশুটি করোনাকে হারিয়ে সুস্থ হলো। করোনাকে কুপোকাত করার জন্য তাকে ‘মিরাকল বেবি’ বা ‘অলৌকিক শিশু’ বলা হচ্ছে।

দ্য সান পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, শিশুটির নাম এরিন বেটস। গত বছরের ডিসেম্বরে তার ওপেন হার্ট সার্জারি হয়। জন্মের মাত্র দুই মাসের মাথায় শিশুটির এই অস্ত্রোপচার হয়। চলতি এপ্রিল মাসে তার দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে লিভারপুলের অলডার হেই চিলড্রেন’স হসপিটালে নেওয়া হয়।
ছোট্ট শিশুটির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার নানা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তার পরিবার। ছবিগুলো ছিল হৃদয়ছোঁয়া।

তবে শিশুটি শেষ পর্যন্ত করোনাকে হারিয়ে দিল। করোনা থেকে সেরে ওঠার পর গত রোববার শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

করোনামুক্ত হওয়ার পর হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে এরিনকে যখন বের করা হয়, তখন হাসপাতালের কর্মীরা উৎফুল্ল হয়ে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। এই দৃশ্য ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্টে তারা লিখেছে, পরীক্ষায় আজ নেগেটিভে এসেছে। ছোট্ট এরিন কোভিড-১৯ রোগকে হারিয়ে দিয়েছে। আইসোলেশন থেকে তাকে বের করে আনা হলে চিকিৎসা দল শিশুটিকে গার্ড অব অনার দেয়।

ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। লাখো মানুষ ভিডিওটি দেখেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft