1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক

বেশি বেশি করে ইবাদত করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ঈদের আগেই যেন করোনাভাইরাসের কবল থেকে বিশ্ববাসী মুক্তি পায়, সেজন্য রমজান মাসে মুসলিমদের বেশি বেশি করে ইবাদত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল রোববার মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ ভাষণে নরেন্দ্র মোদি এই আবেদন জানান বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসের শেষ রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মতো করে বেতারে ‘মন কি বাত’ অনুষ্ঠান করেন মোদি। অনুষ্ঠানের ৬৪তম পর্বে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘করোনাভাইরাস মহামারি ভারতসহ বিশ্বজুড়ে উৎসব উদযাপনের পথ বদলে দিয়েছে। গতবার রমজান পালনের সময় কেউ চিন্তা করেনি এবারকার রমজানের সময় এমন বড় একটা সংকটের মুখে পড়তে হবে।’

তিনি বলেন, ‘এখন সারা বিশ্ব এই সংকটের মুখোমুখি; যা এই রমজানকে ধৈর্য-শান্তি-সংবেদনশীলতা আর সেবার প্রতীকে পরিণত করার সুযোগ করে দিয়েছে। এখন আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত যেন ঈদ আসার আগেই গোটা পৃথিবী করোনামুক্ত হয় আর আমরা অতীতের মতো করে একে উদযাপন করতে পারি।’

মোদি এমন সময় এই বার্তা দিলেন, যখন ভারতে মসজিদে নামাজসহ সব ধরনের ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসের মহামারির মধ্যে ভারতে মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে খবরও প্রকাশ করা হয়েছে।

সফটওয়্যার স্যলুশন কম্পানি ডারাক্সের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে এখন পর্যন্ত ২৭ হাজার ৮৯০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৮১ জনের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft