1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

ওজনে কম দিয়ে ৫৩ বস্তা চাল আত্মসাৎকারি ইউপি সদস্য আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

৫৩ বস্তা চালসহ গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোফাচ্ছেল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার)।

আজ রোববার দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউপি থেকে ওই চাল উদ্ধার করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন। এ ঘটনার পর থেকে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন স্বপন পলাতক রয়েছেন।

আটক মোফাচ্ছেল হোসেন উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের মোকলেছ বেপারীর ছেলে।

গোসাইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানায়, গোসাইরহাটে জাটকা ইলিশ আহরণ বন্ধ থাকায় দুই হাজার ৪৪৩ জেলেকে বিতরণের জন্য ভিজিএফের চাল দেওয়া হয়। এর মধ্যে কুচাইপট্টি ইউনিয়নের ৬৯২ জন জেলের প্রত্যেকের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

ইউএনও মো. আলমগীর হুসাইন বলেন, ‘কুচাইপট্টি ইউনিয়নের ৬৯২ জন জেলের ৪০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু ওজনে কম দিয়ে ৫৩ বস্তা চাল আত্মসাৎ করেছে ইউপি সদস্য মোফাচ্ছেল হোসেন। খবর পেয়ে কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ থেকে ওই ৫৩ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় ইউপি সদস্যকে আটক করা হয়েছে।’

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) এস এম আশরাফুজ্জামান বলেন, ‘ইউপি সদস্য মোফাচ্ছেল হোসেন বেপারীকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মৎস্য বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পরবর্তীতে আমরা বিষয়টি দুদককে জানাব।’

এ বিষয়ে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাহবুব হোসেন সোহেল বেপারী বলেন, ‘দুঃসময়ে গরিবের চাল চুরি করা নাছির উদ্দিন স্বপন চেয়ারম্যান ও মোফাচ্ছেল মেম্বার দেশের শত্রু ও দলের শত্রু। স্বপন চেয়ারম্যান পলাতক, তার গ্রেপ্তার চাই। এদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদেরকে দ্রুত দল ও প্রশাসনিক পদ থেকে বহিস্কার করার দাবি জানাচ্ছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft