1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

প্রেমের বিচ্ছেদের চেষ্টা করায় কবিরাজকে খুন করলেন প্রেমিক

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে মহিউদ্দিনের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের বিচ্ছেদের চেষ্টা করায় কবিরাজ সায়েব মোহাম্মদ সাগরকে খুন করেছে প্রেমিক মহিউদ্দিন। এ ঘটনায় প্রেমিককে সহ ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতাররা হলেন- ঈসা নগরের মোহাম্মদ মিয়ার ছেলে মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ রাব্বী, জলিল আহমদের ছেলে মোহাম্মদ কাইয়ুম, চরলক্ষ্যার আবদুস সালামের ছেলে মোহাম্মদ ইরফান, মোহাম্মদ ইয়াসিনের ছেলে নাঈমুল হক সাকিব, কেন্দ্রাতলীর আবদুল বাতেনের ছেলে আবদুল করিম রিফাত। বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর শিকলবাহা ও ঈসা নগর থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহামুদুল হাসান মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে কর্নফুলীর শিকলবাহা ও ঈসা নগরে অভিযান চালিয়ে কবিরাজ সাগর হত্যাকাণ্ডের হোতা মোহাম্মদ মহিউদ্দিনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যে চরলক্ষ্যার একটি গোয়াল ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি লোহার পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতার ছয়জনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেম ছিল। তাদের বিচ্ছেদের জন্য কয়েকবার সাগর কবিরাজের কাছে যান ওই তরুণীর মা। এরইমধ্যে ওই তরুণীকে পালিয়ে গিয়ে বিয়ে করেন মহিউদ্দিন। বিয়ের পর স্ত্রীর মুখে এসব কথা শুনে সাগর কবিরাজকে শিক্ষা দিতে চান মহিউদ্দিন। এরই পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল সন্ধ্যায় চাচির পেট ব্যথার অজুহাতে সাগর কবিরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মহিউদ্দিন। এরপর তাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যান মহিউদ্দিন ও তার সহযোগীরা। পরে হাসপাতালে নিলে ওই কবিরাজের মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft