1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

পলাশবাড়ীতে ২ সন্তানের জননীকে হত্যা : স্বামী পলাতক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ২ সন্তানের জননী রেখা বেগম (৩০) কে হত্যা করে পালিয়েছে স্বামী আব্দুল লতিফ । এঘটনায় পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামে। স্বামী আব্দুল লতিফের বকরা নেওয়া তরমুজের জমিতে রেখা বেগমের মরদেহ পেয়ে বাড়ীতে এনে শশুর বাড়ীতে খবর দেয় যে রেখা বেগম বিষপানে আত্মহত্যা করেছে। এমন খবরে ২২ এপ্রিল বুধবার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ। এঘটনার পর হতে স্বামী আব্দুল লতিফ পলাতক রয়েছে। নিহত রেখা বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফুলা দাগ দেখা গেছে। রেখা বেগমের ভাই পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি নিয়েছেন। নিহত রেখা বেগম সাদুল্যাপুর উপজেলার হরিনাথপুর গ্রামের আবু বকর সিদ্দিকের কন্যা। তার একটি ৮ বছর বয়সি পুত্র সন্তান ও ৫ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। পলাতক স্বামী আব্দুল লতিফ পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের মৃত বৃদা মিস্ত্রির ছেলে।

পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যা কান্ড। এঘটনায় পরিবারের অভিযোগের ভিক্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft