1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

বস্তা মাথায় অসহায়দের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন র‍্যাব কমান্ডার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩২ বার পড়া হয়েছে

মহামারি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিলেটে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ, দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে কয়েকদিন ধরে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম।

সোমবার (২০ এপ্রিল) আনোয়ার হোসেন শামীম বলেন, ‘মাথায় খাদ্যসামগ্রীর বস্তা নিয়ে পায়ে হেঁটে যোগাযোগ ব্যবস্থাহীন দুর্গম অঞ্চলের প্রকৃত ক্ষুধার্ত মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া- গত বেশ কিছুদিন ধরেই আমরা শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প পরিবার মোটামুটি পরিশ্রমসাধ্য এই কাজটি করে চলেছি।’

একজন বিসিএস ক্যাডার অফিসার এবং র‍্যাবের কমান্ডার হওয়া সত্ত্বেও খাদ্যসামগ্রীর বস্তা নিজে বহন করি কেন? এ প্রসঙ্গে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার শামীম বলেন, অফিসাররা বোঝা মাথায় নিলে জাত চলে যাবে, বোঝা বহন করা শুধু নিচের র‍্যাংকের লোকদের কাজ- এমন অমানবিক ও মধ্যযুগীয় চিন্তাধারায়।

তিনি আরও বলেন, আমি যদি আমার অধীনস্থ র‍্যাব সদস্যদেরকে বোঝা বহন করবার আদেশ দিয়ে নিজে খালি হাতে হাঁটতাম, তাহলে তারা হয়তো আমাকে স্বার্থপর একজন নেতা হিসেবেই চিহ্নিত করতো, যা তাদের কর্মস্পৃহা ও মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতো নিশ্চিত। তাই প্রতিটি ক্ষেত্রে অধস্তনদের সমান ভার নেওয়া, চাল-ডালের বস্তা মাথায়/হাতে নিয়ে সবার সামনে সামনে চলাই আমার নেতৃত্ব দানের স্টাইল। কাঁধের র‍্যাংক দেখে নয়, কাজের মাধ্যমেই প্রমাণ হোক এখানে কমান্ডার কোন জন।

এর আগেও র‍্যাবের এই কর্মকর্তা রাতে বাড়ি বাড়ি গিয়ে কুলাউড়া, মৌলভীবাজার শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন এলাকায় অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, লবণ ও পেঁয়াজ।

উল্লেখ্য, গত ২০ মার্চ করোনা প্রতিরোধের লক্ষ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর এলাকার চৌমোহনায় নিরাপদ কর্নার শিরোনামে পথচারীদের জন্য বিনামূল্যে ২৪ ঘণ্টা হাত ধোয়ার ব্যবস্থা করে দেশজুড়ে আলোচনায় আসেন এএসপি আনোয়ার।

এর আগে শাবি ভর্তি পরীক্ষার্থী ছাত্রীকে নিজের গাড়িতে করে কেন্দ্রে পৌঁছে দিয়েও ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। এছাড়া করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে মানুষের ভালবাসায় কুড়িয়েছেন তিনি।

শ্রীমঙ্গল র‌্যাব কমান্ডার আনোয়ার হোসেন শামীম ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০১৮ সালের মার্চ মাস থেকে তিনি র‌্যাব-৯ এ কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার উত্তর বড়বিল গ্রামে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft