1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

পীরগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি : আটক-৩

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে দোকান খোলা রাখার অভিযোগে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। শুক্রবার রাতে উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়নে এ চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।এসময় ওই তিন ভুয়া পুলিশের মোটরসাইকেলও ভাঙচুর করেন বিক্ষুব্ধ লোকজন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , পীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডলের ছেলে অলিন মন্ডল, সাইফুল আজাদের বড়ভাই আব্দুল হালিম মিয়ার ছেলে জামান এবং ওই পরিবারের আত্মীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীর ছেলে বিপুসহ আরও কয়েকজন রাত সাড়ে আটটার দিকে বড় আলমপুর ইউনিয়নের মমিন বাজারে যান। সেখানে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা রাখার অভিযোগে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন। এসময় দোকান মালিকরা অপারগতা প্রকাশ করলে তারা দোকানে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করেন। এসময় ওই বাজারের ব্যবসায়ীরা বিষয়টি মোবাইল ফোনে অন্যদের অবগত করলে রায়পুর ইউনিয়নের মিয়ার বাজারে তাদেরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনগণ । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের সহযোগী হিসেবে আরও দুই-তিনজন জড়িত আছে বলে স্থানীয় জনগণ জানান।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft