1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

সাদুল্যাপুরে তিন গ্রামের ৮০০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিলো সচেতন নাগরিকরা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের ধাপেরহাটে তিন গ্রামের দরিদ্র-অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ধাপেরহাটের আরাজী ছত্রগাছা, মধ্যপাড়া ও নিজপাড়া গ্রামের ৮০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে গ্রামেরই চাকুরীজীবি, ব্যবসায়ীসহ সচেতন মহল। শুক্রবার দুপুরে ধাপেরহাটের আমবাগান পাকা সড়কে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয় সচেতন নাগরিকরা। বিতরণ করা খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল ছাড়াও ছিলো করলা, বেগুনসহ নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজার।

সচেতন নাগরিকদের পক্ষে নিজ গ্রামের বাসিন্দা ও ধাপেরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল কবীর মিন্টু বলেন, ‘করোনার সংক্রমণ এড়াতে লক ডাউন পরিস্থিতিতে দরিদ্র-অসহায় পরিবারগুলো খাদ্য সংকটে মানবেতর দিনাতিপাত করছে। সরকারী, বেসরকারী ও জনপ্রতিনিধিদের কাছে ত্রাণ সহায়তা না পাওয়ায় আরাজী ছত্রগাছা, মধ্যপাড়া ও নিজপাড়া গ্রামের দরিদ্র-অসহায় পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়ে। এ অবস্থায় তিন গ্রামের প্রায় ১২০০ পরিবারের মধ্যে খেটে খাওয়া দিনমুজুর ও দুস্থ ৮০০ পরিবারের তালিকা করে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়। তিন গ্রামের বিভিন্ন পেশার মানুষের ব্যক্তিগত সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামিতেও দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ অব্যহত থাকবে’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft