1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

কাঁচাবাজার নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর প্রতিষ্ঠিত কাঁচাবাজারগুলো রাস্তার পাশে বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাস্তার পাশে এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব ২০-২৫ ফুট রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘কাঁচাবাজারগুলোর ভেতরে জায়গা কম থাকায় ক্রেতাদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে। এতে করে বাজার থেকে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে ডিএমপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ঢাকা মহানগরীর যেখানে যে কাঁচাবাজার রয়েছে, তার সংলগ্ন রাস্তার পাশে দোকানগুলো নিয়ে আসা হবে। শনিবার থেকে বাজারের ভেতরের দোকান রাস্তার পাশে নিয়ে আসার কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে না যেতে জনগণকে অনুরোধ করা হয়েছে। নাগরিকদের খাদ্যদ্রব্যের চাহিদা মেটাতে কাঁচাবাজারগুলো খোলা রাখা হয়েছে। এর আগে কাঁচাবাজারে প্রবেশে একমুখি রাস্তা করে দেয় ডিএমপি। এবার কাঁচাবাজারের দোকানগুলো রাস্তার পাশে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft