
দেশে চলমান সময় করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বরাদ্দপ্রাপ্ত অর্থ হতে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে এলাকার কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরের এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসহ পৃথক তিনটি পয়েন্ট হতে তালিকাভুক্ত ৪’শ কর্মহীন অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিা অফিসার মুহা. মাহতাব হোসেন, পৌর সহায়তা কমিটির সদস্য আলী মোস্তফা রেজা গোলাপ, খায়রুল ইসলাম ও পৌর সচিব মুনসুর আলমসহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।