1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

বিশ্বব্যাপী সাংবাদিকতা খাতে অনুদান দিচ্ছে গুগল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে সহায়তার ঘোষণা দিয়েছে গুগল। এর আগে গত মাসে এক ঘোষণায় বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্থ সংবাদ সংস্থাগুলোকে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ফেসবুক।

বুধবার (১৫ এপ্রিল) তারা এ ঘোষণা দিয়েছে। গুগল ঠিক কত পরিমাণের সহায়তা দেবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে স্বল্প পরিসরের নিউজরুমের জন্য কয়েক হাজার ডলার ও বড় ধরনের নিউজরুম পরিচালনার জন্য কয়েক লাখ ডলার অনুদান দেবে।

করোনা মহামারিতে লকডাউন, অর্থনৈতিক অচলাবস্থা, গ্রাহক সংখ্যা হ্রাস পাওয়া, কর্মী সংকট সহ নানা কারণে সংবাদপত্রগুলোর ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। বিশ্বজুড়ে অসংখ্য পত্রিকা মুদ্রন বন্ধ রেখেছে। অসংখ্য পত্রিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

গুগল নিউজের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড জিনগ্রা বুধবার এক ঘোষণায় বলেন, সবচেয়ে প্রয়োজনীয় সময়গুলোতে মানুষ ও সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ রক্ষায় স্থানীয় সংবাদ একটি অপরিহার্য উপাদান। বর্তমানে এটি লকডাউন, স্কুল ও পার্ক বন্ধ বা কভিড-১৯ দৈনন্দিন জীবনকে কিভাবে প্রভাবিত করছে সেসব বিষয়ে তথ্য সরবরাহে আরও বড় ভূমিকা রাখছে। যেসব স্থানীয় সংবাদমাধ্যম স্থানীয় সম্প্রদায়ের জন্য এই সংকটে মৌলিক তথ্য সরবরাহ করছে সেগুলোকে সহায়তা করবে গুগল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft