1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ৯১১, আইসোলেশনে ৯ জন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে গাইবান্ধায় সোমবার ১৩ এপ্রিল নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত ৩২৯ জন। এনিয়ে জেলার সাত উপজেলায় ৯শ’ ১১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। নমুনা পরীক্ষার ফলাফল না জানা পর্যন্ত তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৮০ জন। এছাড়া ৬ জন করোনা আক্রান্ত রোগীসহ আইসোলেশনে রয়েছেন ৯ জন। করোনা সন্দেহে গত ২৪ ঘন্টায় ১৭ জনসহ মোট ১৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১০৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

এ পর্যন্ত জেলায় মোট হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ১ হাজার ১শ’ ২৫ জনকে আর কোয়ারেন্টিন শেষে ছাড়প্রাপ্ত হয়েছেন ২শ’ ১৪ জন। এছাড়া গত ১ মার্চ থেকে বিদেশ প্রত্যাগত রয়েছেন ৯শ’ ২৯ জন। এরমধ্যে বিদেশ প্রত্যাগত ব্যক্তি ৪শ’ ৪৪ জনের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা হয়েছে। অবশিষ্ট ৪৮৫ জন বিদেশ প্রত্যাগত ব্যক্তির অবস্থান এখনও চিহ্নিত করতে পারেননি সংশ্লিষ্টরা। গাইবান্ধা সিভিল সার্জন অফিসের করোনা ভাইরাস সংক্রান্ত কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft