এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
সোমবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক-এসএম জাকির হোসেনের স্বাক্ষরিত এক আদেশে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ১২ মে গাইবান্ধা জেলা কমিটি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বিপ্লবকে সভাপতি এবং মাইদুল রায়হান রিপনকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেন। কমিটি বিলুপ্ত ঘোষণার কোন কারণ জানা যায়নি। ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল-ফোনে তাকে পাওয়া যায়নি।