1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

নতুন আইজিপি হলেন বেনজীর আহমেদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বেনজীর আহমেদ। গত কয়েক বছর ধরে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশের শীর্ষ পদে তিনি বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

গোপালগঞ্জ জেলায় জন্ম নেওয়া বেনজীর ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি উপপুলিশ কমিশনার উত্তর – ঢাকা মহানগর পুলিশ, সহকারী পুলিশ মহাপরিদর্শক পুলিশ সদর দপ্তর, উপমহাপরিদর্শক (অর্থ) এবং উপমহাপরিদর্শক (অ্যাডমিন ও অপারেশন), পুলিশ কমিশনার–ঢাকা মহানগর পুলিশ এর দায়িত্ব পালন করেছেন।

তিনি সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিক প্রধান প্রশিক্ষক এবং টাঙ্গাইলের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিদেশে জাতিসংঘের একাধিক শান্তিরক্ষি মিশনেও অংশ নিয়েছেন তিনি।

২০১৫ সালের জানুয়ারি থেকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বেনজীর আহমেদ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সিআইডি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আদেশও আগামী ১৫ এপ্রিল ২০২০ থেকে কার্যকর হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!